Download PDF
Back to stories list

স্যাকিমার গান Wimbo wa Sakima

Written by Ursula Nafula

Illustrated by Peris Wachuka

Translated by Asma Afreen

Read by Asma Afreen

Language Bengali

Level Level 3

Narrate full story

Reading speed

Autoplay story


স্যাকিমা তার মাবাবা এবং তার চার বছর বয়সী বোনের সাথে বাস করত। তারা একজন ধনী লোকের জমিতে বাস করত। তাদের খড়ের ছাওনি দেয়া কুঁড়েঘরটি গাছের সারির শেষ প্রান্তে ছিল।

Sakima aliishi na wazazi wake na dada yake wa miaka minne. Waliishi katika shamba la mtu tajiri. Nyumba yao ya nyasi ilikuwa mwisho wa safu ya miti iliyopendeza.


যখন স্যাকিমা তিন বছর বয়সী ছিল, সে অসুস্থ হয়ে পড়ে এবং তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। স্যাকিমা একজন প্রতিভাবান ছেলে ছিল।

Sakima alipokuwa na umri wa miaka mitatu, aliugua na kupoteza uwezo wa kuona. Hata hivyo, Sakima alikuwa mvulana mwenye kipaji.


স্যাকিমা এমন অনেক কিছু করত যা অন্য ছয় বছর বয়সী ছেলেরা করত না। যেমন, সে গ্রামের বয়স্ক সদস্যদের সাথে বসত এবং গুরুত্বপূর্ণ বিষয়াদি আলোচনা করত।

Sakima alitenda mambo mengi ambayo wavulana wengine wa umri wake hawakufanya. Kwa mfano, aliketi na watu wazima na kujadili mambo muhimu.


স্যাকিমার মা-বাবা ধনী লোকটির বাড়িতে কাজ করতেন। তাঁরা ভোরে বাড়ি থেকে বের হতেন এবং সন্ধ্যায় দেরীতে বাড়ি ফিরতেন। স্যাকিমাকে তার বোনের সাথে রেখে যেতেন।

Wazazi wa Sakima walifanya kazi katika nyumba ya yule tajiri. Walitoka nyumbani asubuhi na mapema na kurudi jioni. Sakima aliachwa na dada yake.


স্যাকিমা গান গাইতে ভালবাসত। একদিন তার মা তাকে জিজ্ঞেস করলেন, “তুমি কোথা থেকে এই গানগুলো শিখেছ, স্যাকিমা?”

Sakima alipenda kuimba nyimbo. Siku moja mama yake alimuuliza, “Sakima, unajifunza nyimbo hizi kutoka wapi?”


স্যাকিমা উত্তর দিল, “এগুলো এমনিতেই চলে আসে, মা। আমি আমার মনে এদের শুনতে পাই এবং তারপর আমি গাই।”

Sakima alimjibu, “Nazisikia akilini mwangu kisha naziimba.”


স্যাকিমা তার বোনের জন্য গাইতে ভালবাসত, বিশেষ করে, যদি তার বোন ক্ষুধার্ত অনুভব করত। তার বোন তাকে তার প্রিয় গান গাইতে শুনত। সে সেই মিষ্টি সুরে দোল খেত।

Sakima alipenda kumwimbia mdogo wake hasa akihisi njaa. Dada yake alimsikiliza na kucheza.


“তুমি কি এটি বারবার গাইতে পার, স্যাকিমা,” তার বোন তাকে অনুরোধ করত। স্যাকিমা তা মেনে নিয়ে বারবার গাইতে থাকত।

“Naomba uimbe tena na tena, Sakima,” mdogo wake alimsihi. Sakima alikubali na kuimba mara nyingine.


একদিন সন্ধ্যায় যখন তার মা-বাবা বাড়ি ফিরলেন, তারা অনেক শান্ত হয়ে ছিলেন। স্যাকিমা বুঝতে পেরেছিল যে কোনও খারাপ কিছু হয়েছে।

Jioni moja, wazazi wake waliporudi nyumbani, walikuwa kimya sana. Sakima alijua kwamba lazima kulikuwa na jambo baya.


“কি হয়েছে, মা, বাবা?” স্যাকিমা জিজ্ঞেস করল। স্যাকিমা জানতে পারল যে ধনী লোকটির ছেলে হারিয়ে গিয়েছে। লোকটি অনেক দুঃখিত ও একাকী অনুভব করছেন।

“Kuna shida gani, mama, baba?” Sakima aliuliza. Sakima aligundua kwamba mwana wa tajiri wao alikuwa amepotea. Tajiri alihuzunika na kuwa na upweke mkubwa.


“আমি তার জন্য গাইতে পারি। তিনি আবার খুশি হতে পারেন,” স্যাকিমা তার মা-বাবাকে বলল। কিন্তু তার মা-বাবা তাকে মানা করলেন। “তিনি অনেক ধনী। তুমি কেবল একজন অন্ধ ছেলে। তুমি কি মনে কর যে তোমার গান তাঁকে সাহায্য করবে?”

“Labda atafurahi tena nikimwimbia,” Sakima aliwaambia wazazi wake. Wazazi wake walidharau wazo lake. “Yeye ni tajiri sana. Wewe ni mvulana asiyeona. Unadhani wimbo wako utamsaidia?”


যাইহোক, স্যাকিমা হাল ছাড়েনি। তার ছোট বোন তাকে সমর্থন করল। সে বলল, “আমি যখন ক্ষুধার্ত থাকি, তখন স্যাকিমার গানগুলো আমাকে সান্ত্বনা দেয়। এগুলো ধনী ব্যক্তিকেও সান্ত্বনা দেবে।”

Hata hivyo, Sakima hakukata tamaa. Mdogo wake alimpa moyo. Alisema, “Nyimbo za Sakima hunituliza mimi nikiwa na njaa. Zitamtuliza tajiri vile vile.”


তার পরদিন, স্যাকিমা তার ছোট বোনকে তাকে ধনী ব্যক্তির বাড়ির দিকে নিয়ে যেতে বলল।

Siku iliyofuata, Sakima alimwomba mdogo wake amwongoze hadi kwenye nyumba ya tajiri.


সে একটি বড় জানালার নিচে দাঁড়াল এবং তার প্রিয় গানটি গাইতে শুরু করল। ধীরে ধীরে, ধনী লোকটির মাথা বড় জানালাটি দিয়ে দেখা যেতে লাগল।

Alisimama chini ya dirisha moja kubwa na kuanza kuimba wimbo wake alioupenda. Pole pole, kichwa cha tajiri kilionekana dirishani.


শ্রমিকেরা যা করছিল তা বন্ধ করল। তারা স্যাকিমার সুন্দর গান শুনছিল। কিন্তু এক ব্যক্তি বলল, “কেউই মনিবকে সান্ত্বনা দিতে পারেনি। এই অন্ধ ছেলে কি মনে করে যে সে তাঁকে সান্ত্বনা দিতে পারবে?”

Wafanyakazi waliacha kazi zao. Wakasikiliza wimbo mzuri wa Sakima. Hata hivyo, mwanamume mmoja alisema, “Hakuna aliyefaulu kumtuliza bwana. Je, huyu mvulana asiyeona anafikiri atamtuliza?”


স্যাকিমা তার গান গাওয়া শেষ করল এবং চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াল। কিন্তু ধনী লোক তড়িঘড়ি করে বেরিয়ে এসে বললেন, “অনুগ্রহ করে আবার গাও।”

Sakima alipomaliza kuimba wimbo wake alianza kuondoka. Tajiri alitoka nje kwa haraka na kusema, “Tafadhali, imba tena.”


ঠিক সেই মুহূর্তে, দুইজন পুরুষ কাউকে স্ট্রেচারে করে নিয়ে আসেন। তারা ধনী ব্যক্তির ছেলেকে রাস্তার পাশে প্রহৃত অবস্থায় পেয়েছে।

Wakati huo huo, watu wawili walikuja wakiwa wamembeba mtu kwenye machela. Walimkuta mwana wa tajiri akiwa amechapwa na kuachwa kando ya barabara.


ধনী লোকটি তাঁর ছেলেকে আবার দেখতে পেরে খুব খুশি হন। তিনি স্যাকিমাকে তাঁকে সান্ত্বনা দেবার কারণে পুরস্কৃত করেন। তিনি তাঁর ছেলে এবং স্যাকিমাকে হাসপাতালে নিয়ে যান যাতে করে স্যাকিমা আবার দৃষ্টিশক্তি ফিরে পেতে পারে।

Tajiri alifurahi sana kumwona mwana wake tena. Alimzawadia Sakima kwa kumliwaza. Aliwapeleka mwanawe na Sakima hosipitali ili Sakima aweze kusaidiwa kuona tena.


Written by: Ursula Nafula
Illustrated by: Peris Wachuka
Translated by: Asma Afreen
Read by: Asma Afreen
Language: Bengali
Level: Level 3
Source: Sakima's song from African Storybook
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Options
Back to stories list Download PDF