Download PDF
Back to stories list

গাধারূপী বাচ্চা Mtoto Punda

Written by Lindiwe Matshikiza

Illustrated by Meghan Judge

Translated by Asma Afreen

Read by Asma Afreen

Language Bengali

Level Level 3

Narrate full story

Reading speed

Autoplay story


প্রথমে একটি ছোট মেয়ে দূরে একটি রহস্যময় আকারের কিছু দেখতে পায়।

Ilikuwa ni msichana mdogo aliyekuwa wa kwanza kuona umbo la ajabu kwa mbali.


আকারটি কাছে আসতে থাকলে, সে দেখে যে ইহা একজন গর্ভবতী মহিলা।

Kadiri umbo lilipokaribia, aliona kwamba lilikuwa ni mwanamke mwenye ujauzito mkubwa.


লজ্জাবতি কিন্তু সাহসী ছোট মেয়েটি মহিলার কাছে আসল। “আমাদের উচিত তাঁকে আমাদের কাছেই রাখা,” ছোট মেয়েটির সম্প্রদায় সিদ্ধান্ত নিল। “আমরা তাঁকে এবং তাঁর বাচ্চাকে নিরাপদে রাখব।”

Kwa upole na ujasiri, msichana alimsogelea mwanamke yule. “Lazima tumhifadhi,” watu wa msichana yule walisema. “Tutawaweka yeye na mtoto wake salama.”


বাচ্চাটির শীঘ্রই জন্ম হবে। “চাপ দাও!” “কম্বল আন!” “পানি” “চাপ দাআআআওওও!!!”

Mtoto alikuwa njiani kuzaliwa si muda mrefu. “Sukuma!” “Leteni mablanketi!” “Maji!” “Suuukuuumaaaa!!!”


কিন্তু যখন তারা বাচ্চাটিকে দেখল, সবাই শঙ্কিত হয়ে পিছনে লাফিয়ে পড়ল। “গাধা?!”

Lakini walipomwona mtoto, wote waliruka kwa mshtuko. “Punda?!”


সবাই তর্ক শুরু করল। “আমরা বলেছিলাম আমরা মা ও তাঁর বাচ্চাকে নিরাপদে রাখব, এবং আমরা তাই করব,” কিছু লোক বলল। “কিন্তু তাঁরা আমাদের জন্য অভিশাপ বয়ে আনবে!” অন্যরা বলল।

Wakaanza kubishana. “Tulisema tutawaweka mama na mtoto salama, na hivyo ndivyo tutakavyofanya,” baadhi wakasema. “Lakini watatuletea mkosi!” wengine wakadai.


আর তাই মহিলাটি আবার একা হয়ে পড়লেন। তিনি ভাবলেন তিনি এই অদ্ভুত বাচ্চাকে নিয়ে কি করবেন। তিনি ভাবলেন তিনি নিজেকে নিয়ে কি করবেন।

Kwa hiyo mwanamke yule alijikuta yuko peke yake kwa mara nyingine tena. Akajiuliza atafanya nini na mtoto huyo wa ajabu. Akajiuliza atafanya nini na yeye mwenyewe.


কিন্তু শেষ পর্যন্ত তাঁকে মেনে নিতে হল যে সে তাঁর বাচ্চা এবং তিনি তার মা।

Lakini hatimaye alikubali kwamba huyo ni mwanaye na yeye ni mama yake.


এখন, বাচ্চাটি যদি সেই একই রকম, ছোট আকারের থাকত, তবে সবকিছু আলাদা হতে পারত। কিন্তু গাধারূপী বাচ্চাটি বড় হতে থাকল যতক্ষণ পর্যন্ত না তার আর মায়ের পিঠে জায়গা হল না। এবং সে যত কঠোর চেষ্টাই করুক না কেন, সে মানুষের মত ব্যবহার করতে পারত না। তার মা প্রায়ই ক্লান্ত এবং হতাশ হয়ে পড়তেন। কখনো কখনো তিনি তাকে পশুদের মত কাজ করতে দিতেন।

Endapo mtoto huyo angebaki kuwa vilevile, na umbo dogo, labda kila kitu kingekuwa tofauti. Lakini mtoto Punda aliendelea kukua na kukua mpaka hakuweza kutoshea tena mgongoni mwa mama yake. Pamoja na kujaribu kwa bidii, hakuweza kuwa na tabia za kibinadamu. Mara nyingi mama yake alichoka na kuvunjika moyo. Wakati mwingine alimlazimisha kufanya kazi walizostahili wanyama.


গাধার ভিতর বিভ্রান্তি এবং ক্রোধ জমতে থাকল। সে এটা করতে পারত না এবং সে ওটা করতে পারত না। সে এতটাই রাগান্বিত হল যে একদিন তার মাকে লাথি মেরে মাটিতে ফেলে দিল।

Kuchanganyikiwa na hasira vilianza kujengeka ndani mwa Punda. Alishindwa kufanya hivi wala vile. Alishindwa kuwa hivi wala vile. Alipatwa na hasira sana kiasi kwamba, siku moja, alimpiga teke mama yake mpaka akaanguka chini.


গাধা লজ্জায় কুঁকড়ে গেল। সে যথাসম্ভব দ্রুত দৌড়ে পালাতে থাকল।

Punda alijawa na aibu. Akaanza kukimbilia mbali kwa haraka kadiri awezavyo.


যখন সে দৌড় থামাল, তখন রাত হয়ে গেল, এবং গাধা হারিয়ে গেল। “রাসভ?” সে অন্ধকারে ফিসফিস করল। “রাসভ?” এটি প্রতিধ্বনিত হয়ে ফিরে আসল। সে একা ছিল। নিজেকে একটি আঁটসাঁট পিণ্ডের মত করে কুঁকড়ে নিয়ে, সে এক গভীর ও অস্থির ঘুমে নিমজ্জিত হল।

Wakati aliposimama, ilikuwa ni usiku, na alikuwa amepotea. “Hii hoo?” alinong’ona gizani. “Hii hoo?” giza likatoa mwangwi. Alikuwa mwenyewe. Alijikunyata katika umbo dogo, akalala fofofo usingizi wa mang’amung’amu.


গাধা ঘুম থেকে উঠে একজন অদ্ভুত বয়স্ক লোককে তার দিকে তাকিয়ে থাকতে দেখল। সে বৃদ্ধ লোকটির চোখের দিকে তাকাল এবং এক ঝলক আশা অনুভব করতে শুরু করল।

Punda aliamka na kumkuta mzee mmoja wa ajabu akimtazama. Akamwangalia mzee yule machoni na akaanza kuhisi ishara ya matumaini.


গাধা বৃদ্ধ লোকটির সাথে থাকতে চলে গেল, যিনি তাকে বেঁচে থাকার বিভিন্ন উপায় শেখালেন। গাধা শুনত ও শিখত, এবং বৃদ্ধ লোকটিও তাই করত। তারা একে অপরকে সাহায্য করত এবং একসাথে হাসত।

Punda alienda kuishi na mzee yule, na mzee alimfundisha mbinu nyingi za kuishi. Punda alisikiliza na kujifunza, na mzee vivyo hivyo pia. Walisaidiana na kucheka pamoja.


এক সকালে, বৃদ্ধ লোকটি গাধাকে তাঁকে বহন করে একটি পাহাড়ের চুড়োয় নিতে বললেন।

Asubuhi moja, mzee alimwomba Punda ambebe hadi kwenye kilele cha mlima.


উঁচুতে মেঘপুঞ্জের মাঝে তারা ঘুমিয়ে পড়ল। গাধা স্বপ্ন দেখল যে তার মা অসুস্থ এবং তাকে ডাকছে। এবং যখন সে জেগে উঠল…

Walipofika juu kwenye mawingu, walipatwa na usingizi. Punda akaota kuwa mama yake alikuwa mgonjwa na alimhitaji. Na alipoamka…


… মেঘপুঞ্জ তার বন্ধু, বৃদ্ধ লোকটি সহ অদৃশ্য হয়ে গেছে।

…mawingu yalikuwa yametoweka pamoja na rafiki yake, yule mzee.


গাধা শেষ পর্যন্ত বুঝতে পারল কি করতে হবে।

Hatimaye, Punda alijua alichotakiwa kufanya.


গাধা তার মাকে খুঁজে পেল, তিনি একা একা তাঁর হারিয়ে যাওয়া সন্তানের জন্য শোক করছিলেন। তারা একে অপরের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকল। এবং তারপর একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরল।

Punda alimkuta mama yake akiwa peke yake huku akimwomboleza mwanaye aliyepotea. Wakaangaliana kwa muda mrefu. Na kisha wakakumbatiana kwa hisia.


গাধারূপী বাচ্চা আর তার মা একত্রে বেড়ে উঠেছে এবং পাশাপাশি জীবনযাপনের অনেক উপায় খুঁজে পেয়েছে। ধীরে ধীরে, তাদের চারপাশে, অন্যান্য পরিবার বসতি স্থাপন শুরু করেছে।

Mtoto Punda na mama yake wamekuwa kitu kimoja na kuishi kwa ushirikiano. Taratibu, familia nyingine zimeanza kuhamia na kuishi miongoni mwao.


Written by: Lindiwe Matshikiza
Illustrated by: Meghan Judge
Translated by: Asma Afreen
Read by: Asma Afreen
Language: Bengali
Level: Level 3
Source: Donkey Child from African Storybook
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Options
Back to stories list Download PDF