Download PDF
Back to stories list

দাদীমার কলা Ndizi za bibi

Written by Ursula Nafula

Illustrated by Catherine Groenewald

Translated by Asma Afreen

Read by Asma Afreen

Language Bengali

Level Level 4

Narrate full story

Reading speed

Autoplay story


দাদীমার চমৎকার একটি বাগান ছিল যেটি জোয়ার, বাজরা এবং কাসাভা পূর্ণ ছিল। কিন্তু সব থেকে ভাল ছিল কলা। যদিও দাদীমার অনেক নাতিনাতনি ছিল, আমি গোপনে গোপনে জানতাম যে আমি তাঁর সবচেয়ে প্রিয়। তিনি আমাকে প্রায়ই তাঁর বাড়িতে আমন্ত্রণ জানাতেন। তিনি আমার সাথে ছোট ছোট গোপন কথাগুলোও বলতেন। কিন্তু একটি গোপন কথা তিনি আমাকে বলেননি, তা হল তিনি কোথায় কলা পাকাতেন।

Bibi alikuwa na bustani nzuri iliyojaa mtama, ulezi na mihogo. Lakini kati ya mazao yote, alipenda zaidi ndizi. Japo bibi alikuwa na wajukuu wengi, nilikuja kubaini kuwa alikuwa ananipenda mimi zaidi ya wote. Mara nyingi alikuwa akinialika nyumbani kwake. Pia alikuwa ananiambia siri ndogo ndogo. Lakini kulikuwa na siri moja ambayo hakunishirikisha: alipokuwa anavundika ndizi.


একদিন আমি দাদীমার বাড়ির বাহিরে সূর্যের তাপে রাখা একটি খড়ের ঝুড়ি দেখতে পেলাম। আমি যখন ঝুড়িটি কিসের জন্য তা জিজ্ঞাসা করলাম, তখন আমি শুধু একটি উত্তর পেলাম, “এটি আমার যাদুর ঝুড়ি।” ঝুড়িটির পাশে বেশ কিছু কলাপাতা ছিল যা দাদীমা সময়ে সময়ে উল্টে দিতেন। আমি অনেক উৎসুক ছিলাম। আমি জিজ্ঞেস করলাম, “পাতাগুলো কিসের জন্য, দাদীমা?” আমি শুধু একটি উত্তর পেলাম, “এইগুলি আমার যাদুর পাতা।”

Siku moja niliona tenga kubwa limeanikwa juani nje ya nyumba ya bibi. Nilipouliza lilikuwa la nini, jibu pekee nililopata lilikuwa, “Hilo ni tenga langu la maajabu.” Pembeni mwa tenga lile kulikuwa na majani ya ndizi ambayo bibi alikuwa akiyageuza kila mara. Nilipatwa na shauku. “Bibi, hayo majani ni ya nini?” niliuliza. Jibu pekee nililopata lilikuwa, “Ni majani yangu ya maajabu.”


দাদীমাকে, কলাপাতাগুলোকে, এবং বড় খড়ের ঝুড়িটিকে দেখতে আমার অনেক আকর্ষণীয় লাগছিল। কিন্তু দাদীমা আমাকে একটি কাজ করার জন্য মার কাছে পাঠিয়ে দিলেন। “দাদীমা, অনুগ্রহ করে আমাকে এটি প্রস্তুত করা দেখতে দিন…” “জিদ করোনা বাচ্চা, তোমাকে যা করতে বলা হয়েছে তা কর,” তিনি জোর দিয়ে বললেন। আমি দৌড় দিলাম।

Nilikuwa na shauku kubwa kumwangalia bibi, ndizi, majani ya ndizi na tenga kubwa. Lakini bibi alinituma kwenda kwa mama. “Bibi, tafadhali naomba nitazame unavyoandaa…” “Usiwe msumbufu, fanya ulichoambiwa,” alisisitiza. Nikaondoka nikikimbia.


যখন আমি ফিরলাম, দাদীমা বাহিরে বসে ছিলেন, কিন্তু তাঁর সাথে না ঝুড়ি ছিল না কলা। “দাদীমা, ঝুড়িটি কোথায়, কলাগুলো কোথায়, এবং কোথায়…” কিন্তু আমি শুধু একটি উত্তর পেলাম, “ওগুলি আমার যাদুর স্থানে রাখা আছে।” এটি খুবই হতাশাজনক ছিল!

Niliporudi, bibi alikuwa amekaa nje, ila hakukuwa na tenga wala ndizi. “Bibi, tenga liko wapi, zile ndizi ziko wapi, na…” Jibu pekee nililopata lilikuwa, “Zipo kwenye eneo la maajabu.” Ilikuwa inasikitisha.


দু’দিন পর, দাদীমা আমাকে তাঁর শোবার ঘরে তাঁর ছড়ি আনতে পাঠালেন। আমি যেই দরজা খুললাম, আমাকে পাকা কলার মৌ মৌ গন্ধ স্বাগত জানাল। ভিতরের কক্ষে দাদীমার বড় যাদুর ঝুড়িটি রাখা ছিল। এটি একটি পুরনো কম্বল দিয়ে ভালভাবে আবৃত করা ছিল। আমি এটিকে উঁচু করে সেই মহিমান্বিত গন্ধ শুঁকলাম।

Siku mbili baadaye, bibi alinituma kwenda chumbani kwake kumletea mkongojo. Mara tu baada ya kufungua mlango, nilikaribishwa na harufu kali ya ndizi mbivu. Pembeni mwa chumba kulikuwa na tenga kubwa la maajabu la bibi. Lilikuwa limefichwa na blanketi la zamani. Nikaliinua na kunusa ile harufi nzuri.


দাদীমার কণ্ঠস্বর আমাকে হকচকিয়ে দিল যখন তিনি আমাকে ডাকলেন, “তুমি কি করছ? জলদি করে আমার ছড়ি নিয়ে আস।” আমি তাঁর ছড়ি নিয়ে তড়িঘড়ি করে বাহিরে গেলাম। “তুমি কেন হাসছ?” দাদীমা জিজ্ঞেস করলেন। দাদীমার প্রশ্ন আমাকে উপলব্ধি করাল যে আমি তাঁর যাদুর স্থানের সন্ধান পাওয়াতে তখনো হেসে যাচ্ছিলাম।

Sauti ya bibi ilinishtua alipoita, “Unafanya nini? Fanya haraka niletee mkongojo.” Nikaharakisha kwenda nje na mkongojo wake. “Unatabasamu nini?” bibi aliuliza. Swali lake likanifanya nigundue kuwa kumbe bado nilikuwa ninatabasamu baada ya kugundua eneo lake la maajabu.


পরদিন যখন দাদীমা আমার মার সাথে দেখা করতে আসলেন, আমি কলাগুলো আবার পরীক্ষা করে দেখার জন্য তাঁর বাড়িতে ছুটে গেলাম। সেখানে কিছু কলার কাঁদি অনেক পাকা ছিল। আমি একটি কলা নিয়ে আমার জামার ভিতরে লুকিয়ে ফেললাম। ঝুড়িটি আবার আবৃত করে আমি বাড়ির পিছনে গেলাম এবং দ্রুত তা খেয়ে ফেললাম। এটি আমার খাওয়া সবচেয়ে মিষ্টি কলা ছিল।

Siku iliyofuata bibi alipokuja kumtembelea mama yangu, nikakimbilia nyumbani kwake kuangalia ndizi tena. Kulikuwa na vichane vya ndizi zilizoiva. Nikachukua ndizi moja na kuificha kwenye nguo yangu. Baada ya kufunika tenga tena, nikaenda nyuma ya nyumba na harakaharaka nikaila. Ilikuwa ni ndizi tamu ambayo sijawahi kula kamwe.


পরদিন যখন দাদীমা বাগান থেকে সবজি তুলতে গেলেন, আমি চুপিচুপি উঁকি দিয়ে কলা দেখলাম। প্রায় সবগুলোই পাকা ছিল। আমি চারটি কলার একটি কাঁদি না নিয়ে পারলাম না। আমি যখন দরজার দিকে গুঁটি গুঁটি পায়ে এগিয়ে গেলাম, আমি বাহিরে দাদীমাকে কাশতে শুনলাম। আমি কলাগুলোকে জামার ভিতরে কোনমতে লুকিয়ে তাঁর পাশ দিয়ে হেঁটে গেলাম।

Siku iliyofuata, bibi alipokuwa bustanini akichuma mboga, nikanyemelea ndani kuchungulia ndizi. Karibu zote zilikuwa zimeiva. Nikashindwa kujizuia nikachukua kichane cha ndizi nne. Nilipokuwa nanyata kuelekea mlangoni, nikamsikia bibi akikohoa nje. Nilifanikiwa kuzificha ndizi ndani ya nguo yangu na tukapishana bila ya kugundua.


তার পরদিন ছিল হাটবার। দাদীমা ভোরে উঠলেন। তিনি সবসময় পাকা কলা এবং কাসাভা হাটে বিক্রি করতে নিতেন। আমি সেই দিন দাদীমার সাথে দেখা করতে তড়িঘড়ি করিনি। কিন্তু আমি বেশি সময় যাবত তাঁকে এড়াতে পারিনি।

Siku iliyofuata ilikuwa siku ya gulio. Bibi aliamka asubuhi sana. Huwa anapeleka ndizi mbivu na mihogo kuuza gulioni. Siku hiyo sikuwa na haraka kwenda kumsalimia. Ila sikuweza kumkwepa kwa muda mrefu.


ওইদিন সন্ধ্যায় আমাকে আমার মা, বাবা আর দাদীমা ডেকে পাঠালেন। আমি জানতাম কেন। সেইদিন রাতে যখন আমি ঘুমাবার জন্য শুয়ে পড়লাম, আমি জানতাম আমি আর কখনো চুরি করতে পারব না, দাদীমার থেকে না, বাবামার থেকে না, এবং নিশ্চিতভাবে অন্য কারও থেকে না।

Jioni ile niliitwa na mama, baba na bibi. Nilijua kwanini. Usiku ule nilipokwenda kulala, nilijua siwezi kuiba tena. Siwezi kumwibia bibi, wazazi wangu na mtu yeyote yule.


Written by: Ursula Nafula
Illustrated by: Catherine Groenewald
Translated by: Asma Afreen
Read by: Asma Afreen
Language: Bengali
Level: Level 4
Source: Grandma's bananas from African Storybook
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution 3.0 International License.
Options
Back to stories list Download PDF