Download PDF
Back to stories list

ছুটির দিনে দাদীমার সাথে Likizo kwa bibi

Written by Violet Otieno

Illustrated by Catherine Groenewald

Translated by Asma Afreen

Read by Asma Afreen

Language Bengali

Level Level 4

Narrate full story

Reading speed

Autoplay story


ওডোঙ্গ এবং এপিও তাদের বাবার সাথে শহরে বাস করত। তারা ছুটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত। শুধুমাত্র স্কুল বন্ধ ছিল এজন্য নয়, বরং তাদের দাদীমার সাথে দেখা করার জন্য। তাদের দাদীমা বিরাট বিলের পাশে এক জেলেপাড়ায় বাস করতেন।

Odongo na Apiyo waliishi mjini na baba yao. Walisubiri likizo kwa hamu. Siyo tu kwa shule kufungwa, bali ni kwa sababu walienda kumtembelea bibi yao. Aliishi katika kijiji cha uvuvi karibu na ziwa kubwa.


ওডোঙ্গ এবং এপিও অনেক আনন্দিত ছিল কারণ এটি ছিল তাদের দাদীমার সাথে আবার দেখা হবার সময়। আগের রাতে তারা তাদের সব ব্যাগ গুছিয়ে নেয় এবং গ্রামের উদ্দেশ্যে দীর্ঘ যাত্রার জন্য প্রস্তুত হয়। খুশিতে তারা রাতে ঘুমোতেই পারেনি, এবং সারারাত ছুটি নিয়ে গল্প করেই কাটিয়ে দেয়।

Odongo na Apiyo walichangamka kwani ulikuwa wakati wa kumtembelea bibi kwa mara nyingine. Usiku huo, walipanga mizigo yao na kujiandaa kwa safari ndefu ya kwenda kijijini. Hawakuweza kulala ila waliongea usiku kucha juu ya likizo yao.


পরদিন ভোরে, তাদের বাবার গাড়িতে করে তারা গ্রামের পথে রওনা দেয়। তারা অনেক পাহাড়, বন্য জীবজন্তু এবং চা বাগান পাড়ি দিয়ে চলল। পথে তারা গাড়ি গণনা করল এবং অনেক গান গাইল।

Mapema asubuhi iliyofuata, waliondoka katika gari la baba yao kuelekea kijijini. Walipita milima, wanyama pori na mashamba ya majani ya chai. Walihesabu magari na kuimba nyimbo.


কিছুক্ষন পর তারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল।

Baada ya muda, watoto walichoka na kusinzia.


বাবা গ্রামে পৌঁছে ওডোঙ্গ এবং এপিওকে ঘুম থেকে তুললেন। তারা তাদের দাদীমা, ন্যার-কান্যাদা কে এক গাছের নিচে বিশ্রামাবস্থায় দেখতে পেল। লূও গোত্রে ন্যার-কান্যাদা অর্থ হল “কান্যাদা গোত্রের মেয়ে”। তিনি একজন শক্তিশালী এবং সুন্দরী মহিলা ছিলেন।

Baba aliwaamsha Odongo na Apiyo walipofika kijijini. Walimkuta bibi yao, Nyar-Kanyada, akipumzika kwenye mkeka chini ya mti. Kwa Dholuo, Nyar-Kanyada maana yake ni ‘binti wa watu wa Kanyada’. Alikuwa ni mwanamke mrembo na imara.


ন্যার-কান্যাদা বাড়িতে তাদের স্বাগত জানালেন এবং আনন্দে গান গেয়ে সারা ঘরে নেচে বেড়ালেন। তার নাতি-নাতনীরা তাকে শহর থেকে আনা উপহারগুলো দিতে উৎসুক হয়ে উঠল। ওডোঙ্গ বলল,”প্রথমে আমার উপহারটি খুলুন!” এপিও বলল, “না, আমার উপহার প্রথম!”

Nyar-Kanyada aliwakaribisha ndani kwa kucheza na kuimba kwa furaha. Wajukuu wake walikuwa na shauku ya kumpa zawadi walizomletea kutoka mjini. “Fungua yangu kwanza,” Odongo alisema. “Hapana, yangu kwanza!” Apiyo akasema.


উপহারগুলো খোলার পর, ন্যার-কান্যাদা ঐতিহ্য অনুযায়ী তাঁর নাতি-নাতনীদের আশীর্বাদ করলেন।

Baada ya kufungua zawadi, Nyar-Kanyada aliwabariki wajukuu wake kitamaduni.


তারপর ওডোঙ্গ এবং এপিও বাহিরে গেল। তারা প্রজাপতি এবং পাখিদের পিছে ছুটে বেড়াল।

Kisha Odongo na Apiyo wakaenda nje. Waliwakimbiza vipepeo na ndege.


তারা গাছে চড়ল এবং বিলের পানি ছিটিয়ে খেলা করল।

Walipanda kwenye miti na kurushiana maji ziwani.


সন্ধ্যা নেমে এলে তারা সান্ধ্যভোজের জন্য বাড়ি ফিরল। ভোজ শেষ হবার আগেই তারা ঘুমিয়ে পড়তে নিল।

Giza Iilipoingia, walirudi nyumbani kwa ajili ya chakula cha jioni. Kabla hata ya kumaliza kula, walikuwa wanasinzia!


পরদিন তাদের বাবা তাদের ন্যার-কান্যাদার সাথে রেখে শহরে ফিরে গেলেন।

Siku iliyofuata, baba yao alirudi mjini na kuwaacha na Nyar-Kanyada.


ওডোঙ্গ এবং এপিও তাদের দাদীমাকে গৃহস্থালির কাজে সাহায্য করল। তারা পানি এবং লাকড়ি নিয়ে আসল। তারা মুরগী থেকে ডিম সংগ্রহ করল এবং বাগান থেকে শাকসবজি তুলল।

Odongo na Apiyo walimsaidia bibi yao na kazi za nyumbani. Walichota maji na kuokota kuni. Walikusanya mayai ya kuku na kuchuma mboga za majani kutoka kwenye bustani.


ন্যার-কান্যাদা তাঁর নাতি-নাতনীকে “স্টিউ” এর সাথে খাওয়ার নরম “উগালি” বানানো শেখালেন। তিনি তাদের দেখালেন কিভাবে ভাঁজা মাছের সাথে খেতে নারকেল ভাত বানাতে হয়।

Nyar-Kanyada aliwafundisha wajukuu wake jinsi ya kupika ugali mwepesi wa kula na mchuzi. Aliwaonesha namna ya kupika wali wa nazi wa kuliwa na samaki wa kukaanga.


এক সকালে, ওডোঙ্গ তার দাদীমার গরুগুলো চরাতে নিয়ে গেল। গরুগুলো এক প্রতিবেশীর ক্ষেতে ঢুকে পড়ল। এতে প্রতিবেশী কৃষক ওডোঙ্গের উপর ক্ষুব্ধ হলেন। তিনি গরুগুলোকে তাঁর শস্য খেয়ে ফেলার অপরাধে রেখে দেবার হুমকি দিলেন। সেই দিনের পর, ছেলেটি খেয়াল রাখত যেন গরুগুলো আর বিপদে না পড়ে।

Asubuhi moja, Odongo aliwapeleka ng’ombe wa bibi yake malishoni. Wakakimbilia ndani ya shamba la jirani. Mwenye shamba alikasirishwa sana na Odongo. Akatishia kuwazuia ng’ombe kula mimea yake. Tangu siku hiyo, Odongo alihakikisha kwamba ng’ombe hawaingii matatani tena.


আরেকদিন, বাচ্চারা ন্যার-কান্যাদার সাথে বাজারে গেল। ন্যার-কান্যাদা বাজারে একটি শাকসবজি, চিনি এবং সাবান বিক্রির দোকান দিলেন। এপিও ক্রেতাদের পণ্যের দাম বলতে পছন্দ করল। ওডোঙ্গ ক্রেতাদের পণ্য প্যাক করে দিল।

Siku nyingine watoto walikwenda sokoni pamoja na Nyar-Kanyada. Nyar-Kanyada alikuwa na kibanda cha kuuza mboga, sukari na sabuni. Apiyo alipenda kuwatajia wateja bei za bidhaa. Odongo aliwafungia wateja bidhaa walizonunua.


দিন শেষে তারা একসাথে চা পান করল। তারা দাদীমাকে তাঁর অর্জিত অর্থ গণনা করতে সাহায্য করল।

Mwisho wa siku walikunywa chai pamoja. Walimsaidia bibi yao kuhesabu pesa alizozipata.


কিন্তু খুব শীঘ্রই ছুটি শেষ হয়ে গেল এবং বাচ্চাদের শহরে ফিরে যাবার সময় হল। ন্যার-কান্যাদা ওডোঙ্গকে একটি টুপি এবং এপিওকে একটি সোয়েটার দিলেন। তিনি তাদের পথে খেতে খাবার দিয়ে দিলেন।

Likizo ilikaribia kuisha na watoto walitakiwa kurudi mjini. Nyar-Kanyada alimpa Odongo kofia na Apiyo sweta. Aliwafungia chakula cha kula safarini.


যখন তাদের বাবা তাদের নিতে আসলেন, তখন তারা ফিরে যেতে চাচ্ছিল না। বাচ্চারা ন্যার-কান্যাদাকে তাদের সাথে শহরে যেতে অনুরোধ করল। তিনি হাসলেন এবং বললেন, “আমি শহরের জন্য খুবই বৃদ্ধ। আমি তোমাদের আবার আমার গ্রামে আসার জন্য অপেক্ষা করব।”

Baba yao alipokuja kuwachukua, hawakutaka kuondoka. Walimuomba Nyar-Kanyada aende nao mjini. Alitabasamu na kusema, “Nimezeeka, siyawezi ya mjini. Nitasubiri mje kijijini kwangu tena.”


ওডোঙ্গ এবং এপিও দুজনই দাদীমাকে শক্ত করে জড়িয়ে ধরল এবং বিদায় জানাল।

Odongo na Apiyo walimkumbatia kwa pamoja na kumuaga.


যখন ওডোঙ্গ এবং এপিও স্কুলে ফিরে গেল, তখন তারা তাদের বন্ধুদের গ্রামের জীবন সম্পর্কে বলল। কিছু বাচ্চা মনে করল যে শহরের জীবন ভাল। অন্যরা ভাবল যে গ্রামের জীবন ভাল। কিন্তু, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, সবাই একমত পোষণ করল যে ওডোঙ্গ এবং এপিওর একজন চমৎকার দাদীমা আছেন।

Odongo na Apiyo waliporudi shuleni, waliwasimulia marafiki zao kuhusu maisha ya kijijini. Baadhi ya watoto waliamini kuwa maisha ya mjini ni mazuri. Wengine waliamini kijijini ni bora zaidi. Lakini zaidi ya yote, kila mmoja alikubali kwamba Odongo na Apiyo walikuwa na bibi wa kipekee.


Written by: Violet Otieno
Illustrated by: Catherine Groenewald
Translated by: Asma Afreen
Read by: Asma Afreen
Language: Bengali
Level: Level 4
Source: Holidays with grandmother from African Storybook
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Options
Back to stories list Download PDF