Download PDF
Back to stories list

সিদ্ধান্ত Uamuzi

Written by Ursula Nafula

Illustrated by Vusi Malindi

Translated by Asma Afreen

Read by Asma Afreen

Language Bengali

Level Level 2

Narrate full story

Reading speed

Autoplay story


আমার গ্রামে অনেক সমস্যা ছিল। আমরা একটি নলকূপ থেকে পানি নিতে লম্বা লাইনে দাঁড়াতাম।

Kijiji changu kilikuwa na matatizo mengi. Tulipanga foleni ndefu tukisubiri kuchota maji kutoka mfereji mmoja.


আমরা অন্যদের দান করা খাদ্যের জন্য অপেক্ষা করতাম।

Tulisubiri kupokea msaada wa chakula.


চোরের ভয়ে আমরা আগেভাগেই বাড়িতে তালা লাগিয়ে দিতাম।

Tulifunga nyumba zetu mapema kwasababu ya wizi.


অনেক বাচ্চারা স্কুল ছেড়ে দিয়েছিল।

Watoto wengi waliacha shule.


কিশোরী মেয়েরা অন্যান্য গ্রামে ঝিয়ের কাজ করত।

Wasichana wadogo walifanya kazi za nyumbani kwenye vijiji vingine.


কিশোর ছেলেরা গ্রামে ঘুরে বেড়াত, যেখানে অন্যরা মানুষের ক্ষেতখামারে কাজ করত।

Wavulana wadogo waliranda randa kijijini na wengine walifanya kazi kwenye mashamba ya watu.


যখন বাতাস বইত, ময়লা কাগজ গাছ ও বেড়াতে ঝুলে থাকত।

Upepo ulipovuma, ulipeperusha karatasi chafu na kuzifikisha mitini na uani.


অসাবধানে ফেলা ভাঙা কাঁচের টুকরোতে মানুষের হাতপা কেটে যেত।

Watu walikatwa na vipande vya chupa vilivyotupwa ovyo ovyo.


তারপর একদিন, নলকূপ শুকিয়ে গেল এবং আমাদের পাত্রগুলো খালি হয়ে গেল।

Halafu siku moja, mfereji wa maji ulikauka na mitungi yetu ikawa mitupu.


আমার বাবা ঘরে ঘরে হেঁটে গিয়ে লোকদের গ্রামের সভায় যোগ দিতে বললেন।

Baba yangu alitembea nyumba hadi nyumba akiwaomba watu kuhudhuria mkutano wa kijiji.


লোকেরা একটি বড় গাছের নিচে জড়ো হল এবং শুনল।

Watu walikusanyika chini ya mti mkubwa na kusikiliza.


আমার বাবা উঠে দাঁড়ালেন এবং বললেন, “আমাদের সমস্যাগুলো সমাধান করতে একসাথে মিলে কাজ করতে হবে।”

Baba yangu alisimama na kusema, “Tunahitaji kusaidiana kutatua matatizo yetu.”


আট বছর বয়সী জুমা, একটি গাছের উপর বসে চিৎকার করে বলল, “আমি পরিষ্কার করতে সাহায্য করতে পারি।”

Juma, mtoto wa miaka minane aliyekuwa amekaa kwenye tawi la mti, alisema kwa sauti, “Naweza kusaidia na usafi.”


একজন মহিলা বললেন, “ফসল ফলাতে মহিলারা আমার সাথে যোগ দিতে পারে।”

Mwanamke mmoja alisema, “Sisi wanawake tunaweza kuungana na kulima.”


আরেকজন লোক দাঁড়িয়ে বলল, “পুরুষেরা একটি কূপ খনন করবে।”

Mwanamume mwingine alisimama na kusema, “Wanaume watachimba kisima cha maji.”


আমরা সবাই সমস্বরে চিৎকার করে বললাম, “আমাদের জীবন বদলাতে হবে।” সেই দিন থেকে আমরা আমাদের সমস্যার সমাধান করার জন্য একসাথে কাজ করেছি।

Sote tulisema kwa sauti moja, “Lazima tubadilishe maisha yetu.” Tangu siku hiyo, tulifanya kazi pamoja kutatua shida zetu.


Written by: Ursula Nafula
Illustrated by: Vusi Malindi
Translated by: Asma Afreen
Read by: Asma Afreen
Language: Bengali
Level: Level 2
Source: Decision from African Storybook
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Options
Back to stories list Download PDF