Download PDF
Back to stories list

মাগোজওয়ে Magozwe

Written by Lesley Koyi

Illustrated by Wiehan de Jager

Translated by Asma Afreen

Read by Asma Afreen

Language Bengali

Level Level 5

Narrate full story

Reading speed

Autoplay story


নাইরোবির ব্যস্ত নগরীতে, স্নেহপরায়ন জীবন থেকে বহু দূরে, একদল গৃহহীন বালক বাস করত। তারা সবসময় নতুন দিনকে স্বাগত জানাত। এক সকালে, ছেলেগুলো ঠাণ্ডা ফুটপাথে ঘুমানোর পর মাদুর ভাঁজ করছিল। ঠাণ্ডা দূর করার জন্য, তারা আবর্জনা দিয়ে আগুণ জ্বালাল। মাগোজওয়ে ছিল এই দলের একজন। সে সবার ছোট ছিল।

Kwenye jiji la Nairobi lenye pilikapilika nyingi, mbali na malezi ya nyumbani, paliishi kikundi cha wavulana wasiokuwa na makwao. Waliipokea kila siku ijayo kama ilivyo. Siku moja asubuhi, walikuwa wanakusanya virago vyao baada ya kulala kwenye baridi kando ya barabara. Ili kuondoa baridi, walikoka moto kwa kutumia takataka. Miongoni mwa kikundi hicho cha wavulana alikuwepo Magozwe. Alikuwa ni mdogo kuliko wote.


মাগোজওয়ের বয়স যখন মাত্র পাঁচ বছর, তখন তার বাবা-মা মারা যায়। সে তার চাচার সাথে থাকার জন্য চলে গেল। এই লোকটি বাচ্চাটির কোনও খেয়াল রাখতেন না। তিনি মাগোজওয়েকে পর্যাপ্ত খাবার দিতেন না। তিনি ছেলেটিকে দিয়ে কঠোর পরিশ্রম করাতেন।

Wakati wazazi wa Magozwe walipofariki, alikuwa na miaka mitano tu. Alienda kuishi na mjomba wake. Mjomba hakumjali Magozwe. Hakumpa chakula cha kutosha. Alimfanyisha kazi nyingi nzito.


যদি মাগোজওয়ে কোনও নালিশ অথবা প্রশ্ন করত, তার চাচা তাকে মারধর করত। যখন মাগোজওয়ে জিজ্ঞাসা করল যে সে স্কুলে যেতে পারবে কিনা, তখন তার চাচা তাকে মারল আর বলল, “তোর মত মূর্খ কিছু শিখতে পারবেনা।” এই ব্যবহারের তিন বছর পর, মাগোজওয়ে তার চাচার কাছ থেকে পালিয়ে গেল। সে রাস্তায় বাস করা শুরু করে দিল।

Magozwe alipolalamika au kuuliza, mjomba wake alimpiga. Magozwe alipouliza kama ataweza kwenda shule, mjomba wake alimpiga na kumwambia, “Wewe ni mjinga, hutaweza kujifunza chochote.” Baada ya miaka mitatu ya kunyanyaswa, Magozwe alitoroka kwa mjomba wake. Akaanza kuishi mtaani.


রাস্তার জীবন কঠিন ছিল এবং প্রায় সব ছেলেদের দৈনিক খাদ্য পেতে সংগ্রাম করতে হত। কখনো কখনো তাদের গ্রেফতার করা হত, কখনো কখনো তাদের পেটানো হত। অসুস্থ হয়ে পড়লে তাদের সাহায্য করার কেউ ছিল না। এরা ভিক্ষা করে, এবং প্লাস্টিক ও অন্যান্য পুনঃব্যবহারোপযোগী সামগ্রী বেচে আয় করা অল্প অর্থের উপর নির্ভরশীল ছিল। শহরের বিভিন্ন অংশ নিয়ন্ত্রণ করতে চাওয়া প্রতিদ্বন্দ্বী দলের সাথে লড়াইয়ের কারণে জীবন আরও কঠিন হয়ে পড়ত।

Maisha ya mtaani yalikuwa magumu na wavulana wengi walipambana kila siku ili wapate chakula tu. Mara nyingine walikamatwa, mara nyingine walipigwa. Walipougua, kulikuwa hakuna mtu wa kuwasaidia. Kikundi kilitegemea hela ndogo ndogo walizopata kwa kuomba omba, na kwa kuuza plastiki na vitu kuukuu. Maisha yalikuwa magumu zaidi hasa kwa sababu ya vita dhidi ya vikundi pinzani vilivyotaka kudhibiti baadhi ya maeneo ya jiji.


একদিন মাগোজওয়ে যখন আবর্জনার মধ্যে খোঁজাখুঁজি করছিল, তখন সে একটি পুরনো ছেঁড়া গল্পের বই পেল। সে এটা থেকে ময়লা পরিষ্কার করল আর তার গাঁটরিতে এটা রাখল। তারপর থেকে সে প্রতিদিন বইটি বের করে ছবিগুলো দেখত। সে কিভাবে শব্দগুলো পড়তে হয় তা জানত না।

Siku moja Magozwe alipokuwa anachakura kwenye mapipa ya takataka, alikuta kitabu cha hadithi kilichokuwa kimechakaa. Aliondoa uchafu kwenye kitabu na kukiweka ndani ya mfuko wake. Kila siku baada ya hapo, alikitoa kitabu na kuangalia picha. Hakujua kusoma maandishi.


ছবিগুলো একটি বালকের গল্প বর্ণনা করে যে বড় হয়ে একজন পাইলট হতে চায়। মাগোজওয়ে পাইলট হওয়ার স্বপ্ন দেখত। কখনো কখনো সে কল্পনা করত যে সে ওই গল্পের বালক।

Picha zilikuwa zinaongelea hadithi ya mvulana ambaye alikuja kuwa rubani. Magozwe aliota kuwa rubani. Mara nyingine alifikiria kwamba yeye ni yule mvulana kwenye hadithi.


মাগোজওয়ে অনেক ঠাণ্ডার মধ্যে রাস্তার পাশে দাঁড়িয়ে ভিক্ষা করছিল। একজন লোক তার কাছে গেল। “এই যে! আমি থমাস। আমি কাছেই এক জায়গায় কাজ করি যেখানে তুমি খাওয়ার জন্য কিছু পেতে পার,” লোকটি বলল। সে একটি নীল ছাদওয়ালা হলুদ বাড়ির দিকে ইশারা করল। “আশা করি যে তুমি কিছু খাবার পেতে সেখানে যাবে?” তিনি জিজ্ঞাসা করলেন। মাগোজওয়ে লোকটির দিকে আর তারপর বাড়িটির দিকে তাকাল। “হয়তো যাব,” সে বলল, এবং চলে গেল।

Kulikuwa na baridi na Magozwe alikuwa amesimama barabarani akiomba omba. Mtu alimkaribia. “Hujambo? Naitwa Thomas. Nafanya kazi karibu na hapa, mahali unapoweza kupata kitu cha kula,” mtu yule alisema. Alionyesha nyumba ya njano yenye paa la buluu. “Natumaini utaenda pale kupata chakula kidogo?” Thomas aliuliza. Magozwe alimwangalia yule mtu, kisha akaiangalia ile nyumba. “Labda,” akasema, halafu akaondoka.


পরবর্তী মাসগুলোতে গৃহহীন বালকগুলো থমাস কে আশেপাশে দেখতে অভ্যস্ত হয়ে পড়ল। তিনি মানুষের সাথে কথা বলতে পছন্দ করতেন, বিশেষতঃ রাস্তায় বাস করা মানুষদের সাথে। থমাস মানুষের জীবনের গল্পগুলো শুনতেন। তিনি গম্ভীরভাবে ধৈর্য সহকারে শুনতেন, কখনো অভদ্রতা এবং অসম্মান করতেন না। কয়েকজন বালক হলুদ ও নীল বাড়ীটিতে দুপুরের খাবারের জন্য যেতে শুরু করল।

Miezi iliyofuata, wavulana wale wa mtaani walizoea kumwona Thomas hapa na pale. Alipenda kuzungumza na watu, hasa walioishi mitaani. Thomas alisikiliza simulizi za maisha ya watu. Alikuwa makini na mwenye subira, na hakuwa na kiburi wala dharau. Baadhi ya wavulana walianza kwenda kwenye ile nyumba ya njano na buluu ili kupata chakula cha mchana.


যখন মাগোজওয়ে ফুটপাথে বসে তার ছবির বইটি দেখছিল, তখন থমাস তার পাশে বসল। “এই গল্পটি কি নিয়ে?” থমাস জিজ্ঞাসা করলেন। “এটি একজন বালক সম্পর্কে যে একজন পাইলট হয়,” মাগোজওয়ে উত্তর দিল। “বালকটির নাম কি?” থমাস জিজ্ঞাসা করলেন। “আমি জানিনা। আমি পড়তে পারিনা।” মাগোজওয়ে শান্তভাবে বলল।

Magozwe alikuwa amekaa kando ya barabara akiangalia kitabu chake cha picha Thomas alipokaa pembeni mwake. “Hadithi hiyo inahusu nini?” Thomas akauliza. “Inahusu mvulana aliyekuja kuwa rubani,” Magozwe akajibu. “Jina lake ni nani?” Thomas akauliza. “Sijui, siwezi kusoma,” Magozwe akasema kwa sauti ya chini.


দেখা হবার পর থেকে মাগোজওয়ে থমাস কে নিজের গল্প বলতে শুরু করল। এটি ছিল তার চাচা এবং তার পালিয়ে যাওয়ার গল্প। থমাস বেশি কথা বলতেন না, তিনি মাগোজওয়েকে কি করতে হবে তা বলতেন না, কিন্তু তিনি সবসময় মনোযোগ দিয়ে শুনতেন। কখনো কখনো তারা নীল ছাদওয়ালা বাড়িতে খাবার খাওয়ার সময় কথা বলত।

Walipokutana, Magozwe alianza kumsimulia Thomas maisha yake. Alimwelezea kuhusu mjomba wake na sababu zilizomfanya atoroke. Thomas hakuongea sana, wala hakumwambia Magozwe nini cha kufanya, bali alisikiliza kwa makini kila mara. Wakati mwingine waliongea wakiwa wanakula kwenye ile nyumba yenye paa la buluu.


মাগোজওয়ের দশম জন্মদিন কাছে আসলে থমাস তাকে একটি নতুন গল্পের বই উপহার দিলেন। এটি ছিল একজন গ্রামের বালকের গল্প যিনি বড় হয়ে একজন বিখ্যাত ফুটবল খেলোয়াড় হয়ে ছিলেন। থমাস অনেকবার মাগোজওয়েকে এই গল্পটি পড়ে শুনিয়েছেন, কিন্তু একদিন তিনি বললেন, “আমি মনে করি তোমার এখন স্কুলে যেয়ে পড়তে শিখা উচিত। তুমি কি মনে কর?” থমাস বুঝিয়ে বললেন যে তিনি একটি জায়গা সম্পর্কে জানেন, যেখানে বাচ্চারা থাকতে পারে এবং স্কুলে যেতে পারে।

Mnamo mwaka wa kumi wa kuzaliwa kwa Magozwe, Thomas alimzawadia kitabu kipya cha hadithi. Ilikuwa ni hadithi inayohusu mvulana wa kijijini aliyekuja kuwa mcheza mpira maarufu. Thomas alimsomea Magozwe hadithi hiyo mara nyingi, mpaka siku moja akasema, “Nafikiri wakati umewadia wa kwenda shule kujifunza kusoma. Unaonaje?” Thomas alieleza kwamba anajua sehemu ambayo watoto wanaweza kuishi na kwenda shule.


মাগোজওয়ে এই নতুন জায়গা এবং স্কুলে যাবার ব্যাপারে চিন্তা করল। কি হবে যদি তার চাচা সঠিক হয় এবং সে সত্যিই কিছু শিখার জন্য নির্বোধ হয়? কি হবে যদি তারা এই নতুন জায়গায় তাকে মারধর করে? সে ভয় পেয়ে গেল। “হয়তো রাস্তায় থাকাই ভাল,” সে ভাবল।

Magozwe alifikiria kuhusu sehemu hii mpya, na kuhusu kwenda shule. Itakuwaje kama mjomba wake alikuwa sahihi kwamba alikuwa mjinga kiasi cha kutoweza kujifunza chochote? Itakuwaje kama watampiga sehemu hii mpya? Aliogopa. “Labda ni heri kuendelea kuishi mtaani,” aliwaza.


সে থমাসকে তার এই ভয়ের কথা জানালেন। কিছু সময় পর, লোকটি ছেলেটিকে আশ্বস্ত করলেন যে নতুন জায়গাতে জীবন আরও ভালোও হতে পারে।

Alimshirikisha Thomas juu ya hofu aliyokuwa nayo. Baada ya muda Thomas alimhakikishia kwamba maisha yatakuwa bora huko sehemu mpya.


আর এই কারণে মাগোজওয়ে সবুজ ছাদওয়ালা বাড়ির একটি ঘরে চলে গেল। সে এই ঘরে আরও দুইজন ছেলের সাথে থাকত। সব মিলিয়ে দশজন বাচ্চা এই বাড়িতে বাস করত। সাথে থাকত সিসি খালা এবং তাঁর স্বামী, তিনটি কুকুর, একটি বিড়াল, আর একটি বুড়ো ছাগল।

Kwa hiyo Magozwe alihamia kwenye chumba katika nyumba yenye paa la kijani. Alikaa chumba kimoja na wavulana wengine wawili. Kwa ujumla kulikuwa na watoto kumi walioishi kwenye nyumba ile. Waliishi pamoja na Shangazi Cissy na mume wake, mbwa watatu, paka mmoja, na mbuzi aliyezeeka.


মাগোজওয়ে স্কুলে যাওয়া শুরু করল আর এটি কঠিন ছিল। তার অনেক কিছু শিখা বাকি ছিল। কখনো কখনো সে হার মেনে নিতে চাইত। কিন্তু তখন সে গল্পগুলোর পাইলট এবং ফুটবল খেলোয়াড়ের কথা ভাবত। ঠিক তাদের মত, সে হার মানেনি।

Magozwe alianza shule na ilikuwa ngumu. Alikuwa na mengi ya kujifunza. Mara nyingine alitaka kukata tamaa. Lakini aliwaza kuhusu rubani na mcheza mpira kwenye vitabu vya hadithi. Kama wao, hakukata tamaa.


মাগোজওয়ে সবুজ ছাদওয়ালা বাড়িটির উঠোনে বসে স্কুলের একটি গল্পের বই পড়ছিল। তখন থমাস এসে তার পাশে বসল। “এই গল্পটি কি নিয়ে?” থমাস জিজ্ঞাসা করলেন। “এটি একজন বালক সম্পর্কে যে একজন শিক্ষক হয়,” মাগোজওয়ে উত্তর দিল। “বালকটির নাম কি?” থমাস জিজ্ঞাসা করলেন। “তার নাম মাগোজওয়ে,” মাগোজওয়ে হেসে বলল।

Magozwe alikuwa amekaa uani kwenye nyumba yenye paa la kijani, akisoma kitabu cha hadithi cha shule. Thomas alikuja na kukaa kando yake. “Hadithi inahusu nini?” Thomas akauliza. “Inahusu mvulana aliyekuja kuwa mwalimu,” Magozwe akajibu. “Jina lake ni nani?” akauliza Thomas. “Jina lake ni Magozwe,” Magozwe akasema kwa tabasamu.


Written by: Lesley Koyi
Illustrated by: Wiehan de Jager
Translated by: Asma Afreen
Read by: Asma Afreen
Language: Bengali
Level: Level 5
Source: Magozwe from African Storybook
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Options
Back to stories list Download PDF